আজ || সোমবার, ১ জুন ২০২৬
জাগপার সদস্য সংগ্রহ শুরু, নতুন সংগঠন ‘আজাদী’র আত্মপ্রকাশ
জাগপার সদস্য সংগ্রহ শুরু, নতুন সংগঠন ‘আজাদী’র আত্মপ্রকাশ
আপডেট টাইম : এপ্রিল, ২, ২০২৬, ৭:২৯ পূর্বাহ্ণ
পাঠক পড়েছে || ৩৮
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) আনুষ্ঠানিক সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। একইসঙ্গে আধিপত্যবাদবিরোধী নতুন অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘আজাদী’র আত্মপ্রকাশ ঘটেছে।

সোমবার (১ এপ্রিল) দুপুরে রাজধানীর পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

দলীয় সূত্রে জানানো হয়, দেশ এবং প্রবাস থেকে যে কেউ অনলাইনে (www.jogdaanbd.org) ওয়েবসাইটের মাধ্যমে জাগপা এবং নতুন সংগঠন আজাদীতে যুক্ত হতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রাশেদ প্রধান বলেন, মজলুম জননেতা শফিউল আলম প্রধানের হাতে গড়া জাগপা বিগত ৪৬ বছর ধরে দেশ ও মজলুম জনগণের পক্ষে কাজ করছে। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনের পর দলের সাংগঠনিক পরিধি বাড়াতেই এই যোগদান কর্মসূচির সূচনা করা হয়েছে।

নতুন সামাজিক সংগঠন ‘আজাদী’ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে বাহ্যিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে একটি দেশপ্রেমিক প্ল্যাটফর্ম অপরিহার্য হয়ে পড়েছে। সেই তাগিদ থেকেই এই সংগঠনটির জন্ম হয়েছে।

 

যোগদান কার্যক্রম সুচারুরূপে পরিচালনা ও সমন্বয়ের জন্য অনুষ্ঠানে ৫ জন দায়িত্বশীলের নাম ঘোষণা করে তাদের পরিচয় করিয়ে দেন রাশেদ প্রধান।

দায়িত্বপ্রাপ্ত সমন্বয়করা হলেন, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নজরুল ইসলাম বাবলু, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এস এম জিয়াউল আনোয়ার, খুলনা ও বরিশাল বিভাগে সাব্বির আহমেদ, রাজশাহী ও রংপুর বিভাগে শামীম আহমেদ এবং প্রবাসী বিভাগে ওলিউল আনোয়ার।

1778236015-4b62c9426992095bbffce02e80b178b6
জ্বালানির মূল্যবৃদ্ধির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর...
dsgfdg
সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই...
hfghg
সার্জারির গুঞ্জন নিয়ে মুখ খুললেন কেয়া...
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
‘রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম, দুবাইয়ে...
স্বপ্নকে বাস্তবায়নের জন্য নতুন করে প্রতিজ্ঞা করতে হবে ড. ইউনূস
স্বপ্নকে বাস্তবায়নের জন্য নতুন করে প্রতিজ্ঞা...

আরও পড়ুন

সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে
dsgfdg
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের অস্তিত্ব টিকিয়ে রাখার লক্ষ্যে পর্যটন নিয়ন্ত্রণের ব্যবস্থা চালু...
সার্জারির গুঞ্জন নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল
hfghg
ছোট পর্দার চলতি সময়ের অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি তার শারীরিক পরিবর্তন বা প্লাস্টিক সার্জারি...
ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন আবিদুল
1774973326-f2efbd1147400d57c845c313e606a500
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা...
বিএনপি গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে: বৈঠকে বক্তারা
1775058179-c3705b1111f8100eb355e85f29965f4b
দেশের দুই-তৃতীয়াংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন হলে অনেক সমস্যা সমাধান...
‘রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম, দুবাইয়ে রেসিডেন্সি’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম এবং দুবাইয়ে রেসিডেন্সি রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাজ্য...
স্বপ্নকে বাস্তবায়নের জন্য নতুন করে প্রতিজ্ঞা করতে হবে...
স্বপ্নকে বাস্তবায়নের জন্য নতুন করে প্রতিজ্ঞা করতে হবে ড. ইউনূস
যতবার শুনি, যতবার দেখি, আবার নতুন করে প্রতিজ্ঞা করতে হয়- যে স্বপ্নের জন্য ছাত্র-জনতা...