আজ || সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
ভেরিফিকেশনের মানদণ্ড এবং প্রার্থীদের বাদ দেওয়ার কারণ স্পষ্ট করতে হবে: আসিফ মাহমুদ
ভেরিফিকেশনের মানদণ্ড এবং প্রার্থীদের বাদ দেওয়ার কারণ স্পষ্ট করতে হবে: আসিফ মাহমুদ
আপডেট টাইম : সেপ্টেম্বর, ২৬, ২০২৬, ৭:১৮ পূর্বাহ্ণ
পাঠক পড়েছে || ১১৮

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েও ‘অনেক’ শিক্ষার্থী নিয়োগপত্র না পাওয়ায় ভেরিফিকেশন পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘সরকারকে ভেরিফিকেশনের মানদণ্ড এবং প্রার্থীদের বাদ দেওয়ার কারণ স্পষ্ট করতে হবে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, তাদের নিয়োগ নিশ্চিত করতে হবে। সরকারি চাকরি কোনো সরকারের দয়া, দলীয় পুরস্কার বা রাজনৈতিক আনুকূল্য নয়।’ 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেইজে এক পোস্টে এসব কথা বলেন।

প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে যোগ্য ও মেধাবী চাকরিপ্রার্থীদের বাদ দেওয়া হলো কেন?- এই শিরোনামে একটি লেখা পোস্ট করেন তিনি।

সেখানে তিনি লিখেন, ‘মেধা ও যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে হাজারো তরুণকে মাসের পর মাস অপেক্ষা করতে হয়েছে। লিখিতসহ নিয়োগের অন্যান্য ধাপে নিজেদের যোগ্যতার প্রমাণ দেওয়ার পরও দীর্ঘ আট মাস ধরে তাদের ভেরিফিকেশনের নামে অনিশ্চয়তা ও হয়রানির মধ্যে রাখা হয়েছে। শেষ পর্যন্ত যোগ্যতা ও মেধার পরীক্ষায় উত্তীর্ণ এসব প্রার্থীর অনেককেই নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে।’

তিনি আরও লিখেন, ‘নিরাপত্তা যাচাইয়ের প্রয়োজন থাকতেই পারে। কিন্তু প্রশ্ন হলো কোন আইনি ভিত্তিতে, কী মানদণ্ডে এবং কী প্রক্রিয়ায় একজন চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে বাদ দেওয়া হলো? কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট ও আইনসম্মত অভিযোগ থাকলে তা স্পষ্ট করতে হবে। আর অভিযোগ না থাকলে তাকে চাকরি থেকে বঞ্চিত করার কারণ কী?’

মেধা ও যোগ্যতায় উত্তীর্ণ একজন নাগরিকের অধিকারকে অস্বচ্ছ ভেরিফিকেশন বা রাজনৈতিক বিবেচনায় খর্ব করার অধিকার কোনো সরকারের নেই বলেও মন্তব্য করেছেন আসিফ মাহমুদ।

 

hpc
তবে কী দলবল, অস্ত্র ও প্রভাব...
prothomalo-bangla_2026-08-07_wsogk2bl_090619FAZLE-ELAHIKHALED-SARKER05-08-26-15012649
বিশেষ সাক্ষাৎকার: ফজলে এলাহী আকবর
cropped-WhatsApp-Image-2026-03-30-at-12.26.51-PM.jpeg
এই মানুষের ভিড়ে ‘সেই মানুষ’ কোথায়?
No data was found

আরও পড়ুন

তবে কী দলবল, অস্ত্র ও প্রভাব থাকলে জনসেবামূলক...
hpc
মিরপুর ১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে তাণ্ডবের ঘটনাটি শুধু একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুর...
ভারতে সিইসি কেলেঙ্কারি: মোদি সরকারের সুদিন কি শেষ...
modi
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ওঠা অজস্র অভিযোগের পুনরাবৃত্তি করে আমি...
এবি পার্টি জ্বালানি তেলের দাম বাড়ানো সরকারের দেউলিয়াত্বের...
এবিপার্টি-695b1d-720x405
জনস্বার্থের তোয়াক্কা না করে সাত মাসে দুবার জ্বালানি তেলের দাম বাড়ানো সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ...
প্রধান নির্বাচন কমিশনার ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ না...
cockroj
  ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে...
ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে:...
Jamat
সরকারি চাকরির নিয়োগে ভেরিফিকেশনের নামে মেধাবী তরুণদের হয়রানি বা বঞ্চিত করা হলে তার দায়...
‘নাসীরুদ্দীন-আসিফ-আম্মারের নাম ধরে তাকে বলা হতো, জুলাইয়ের সঙ্গে...
ncp
কাজী সালাউদ্দিন তানভীরকে নির্যাতনের সময় পুলিশ তাকে নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও...
বিতর্কের আবহে জ্ঞানেশের দুই কর্মসূচি স্থগিত! ইস্তফা না-দিলে...
cockroj
শুক্রবার সিজেপি নেতা অভিজিৎ দীপকে জানালেন যে, শনিবারের মধ্যে দেশের মুখ্য নির্বাচন কমিশনার পদত্যাগ...
পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ...
5788f793bb633b2956a9f9e2d640d0b8-6ab76ba0cf1b2
পুলিশের কেউ কেউ এখনও ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী...